বিশ্ব

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মার্কিন আবহাওয়া বিভাগের বরাতে দ্য গার্ডিয়ানের এ প্রতিবেদনে জানানো হয়, পৃথিবীতে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপামাত্রার রেকর্ড করা হয়েছে, রবিবার ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে (মৃত্যু উপত্যকায়) স্থানীয় সময় রবিবার ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার বিকেল ৩টা ৪১ মিনিটে নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত সংলগ্ন ফার্নেস ক্রেক স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলমান দাবদাহ এবং তাপমাত্রা এই সপ্তাহে আরও বাড়তে পারে; এমন পূর্ভাবাসের মধ্যেই এ খবর আসলো।

পৃথিবীতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯.২ ফরেনহাইট। ২০১৩ সালে ডেথ ভ্যালিতেই সবশেষ ওই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়।

অনেকে বলছেন, এই গ্রহের তাপমাত্রা প্রথমবারের মতো ১৩০ ফরেনহাইট অতিক্রম করলো।

Related Articles

Leave a Reply

Back to top button