ভূরাজনীতি

বিএনপির সমাবেশ মঙ্গলবার

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর একটায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ সমাবেশ অনুষ্ঠিত হবে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রোববার (২৮ নভেম্বর) মেডিকেল বোর্ড তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছে তা উদ্বেগজনক।’

চিকিৎসকরা জানান, প্রচণ্ড এক ঝুঁকির মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন। দেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন বাঁচাতে তার বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button