ভূরাজনীতি

না.গঞ্জ সিটি নির্বাচন: মেয়র পদে নৌকা পেতে ফরম সংগ্রহ করলেন এড. খোকন সাহা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এডভোকেট খোকন সাহার পক্ষে তাঁর রাজনৈতিক সচিব সুজিত সরকার ফরমটি সংগ্রহ করেন।

এডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ২৬ বছর যাবত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় চরম নির্যাতন-নিপীড়ন ও হামলা-মামলার শিকার খোকন সাহা দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণ সংযোগ করছেন।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে হতে পারে ভোটের দিন।

বাংলাদেশ আওয়ামী গত ২৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের মাঝে আবেদন ফরম বিক্রি শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button