বাংলাদেশ

বন্ধ হলো করোনা টিকার নিবন্ধন

বন্ধ ঘোষণা করা হয়েছে করোনা টিকার নিবন্ধন কার্যক্র। ফলে নতুন করে আর কেউ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন না।

বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত স্থগিত করা হয়েছে টিকার নিবন্ধন। ভারতের টিকার চালান চুক্তিমতো না আসা এবং নতুন করে টিকার চালান আসার অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। তবে টিকা এলে আবার নিবন্ধন শুরু হবে।

এর আগে দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার জোগানে ঘাটতি থাকায় প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মে) পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধনকারীর মোট সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৮৩৬ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯২৩ জন।

Related Articles

Leave a Reply

Back to top button