বাংলাদেশ

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রফিক-উল হক

বনানী কবরস্থানে দাফন করা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে। স্ত্রী ফরিদা হকের কবরের পাশে সামহিত করা হয়েছে তাকে।

শনিবার সকালে,আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ব্যারিস্টার রফিক-উল হক। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সকাল সাড়ে ১০টায় হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকের প্রথম জানাজার পর মরদেহ পল্টনের বাড়িতে নেয়া হয়।

সেখান থেকে মরদেহে নেয়া হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজার পর মরদেহ নেয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুপ্রিম কোর্টে তার তৃতীয় ও সর্বশেষ জানাজায় অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রফিকুল ইসলামের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এছাড়া বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এরপর বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button