ইকোবিজবাংলাদেশ

জাপানের মিতশুবিসি ও ভারতের টাটা কোম্পানি বাংলাদেশে গাড়ি তৈরিতে ইচ্ছুক

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   জাপানের সুপরিচিত গাড়ি তৈরী কোম্পানি মিতশুবিসি ও ভারতে টাটা কোম্পানি বাংলাদেশে গাড়ি তৈরীর কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

৬ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সঙ্গে মতবিনিময়ের সময় বানিজ্যমন্ত্রী একথা জানায়।

বানিজ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাপানের বিখ্যাত মিতশুবিসি এবং ভারতের টাটা কোম্পানি বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশ কোম্পানি আইন সময়োপযোগী করাসহ ব্যবসা সহজীকরণের অন্যান্য সূচকেও প্রয়োজনীয় সংস্কার সাধন করেছে।

বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সসহ বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশ সুইজারলান্ডের জন্য লাভজনক বিনিয়োগ স্থল হতে পারে। সুইজারল্যান্ডের ব্যবসায়ী ও বিনিয়োগকারী দল বাংলাদেশ সফর করলে ইতিবাচক ফল পাওয়া যাবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, “সুইজারল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সুইজারল্যান্ড প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ফার্মাসিটিক্যলস এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে।

উভয় দেশের মধ্যে একটি বৈঠক করার প্রস্তাব দিয়ে রাষ্ট্রদূত বলেন, “এতে করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা সহজ হবে।”

নভেম্বরে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের উদ্দেশ্যে একটি বৈঠকে একমত পোষণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ২০১৮-২০১৯ অর্থ বছরে সুইজারল্যান্ডে রপ্তানি করেছে ১০৬.৮৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ২৭০.৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

Related Articles

Leave a Reply

Back to top button