বাংলাদেশ

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচার হবেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যারা জড়িত, তাদের কেউ আইনের বাইরে যেতে পারবে না। কমিশন গঠন করে জিয়া, মোশতাক শুধু নয়, যারা জাতীয়, আন্তর্জাতিকভাবে জড়িত ছিলো তাদের চিহ্নিত করে বিচার করা জাতির নৈতিক দাবি। আমরা সেই নৈতিক দায়িত্ব পালনে কখনও পিছপা হবো না।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের বরেণ্য বিজ্ঞানী ছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা জানেন, বঙ্গবন্ধু হত্যার সময় ওয়াজেদ মিয়া যখন বিদেশে ছিলেন তাকে দেখার জন্য সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা সেখানে গিয়েছিলেন, সেজন্যই তারা দুইবোন জানে বেঁচে গিয়েছিলো। সেই বিদেশ জীবনে একজন বিজ্ঞানী হিসেবে অনেক কষ্ট করেছেন, এ দেশে আসতে পারেননি।

এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বিজ্ঞানীদের যে অবদান সেখানে ওয়াজেদ মিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন। আর সে অবদান স্মরণীয় করে রাখতে তার নামে দেশে আমাদের কিছু প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button