বাংলাদেশ

ইয়াবা বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটক

অভিযান চালিয়ে মাদক বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলকার একটি বাসায় এ অভিযানের সময় রোহিঙ্গা দম্পতিকেও আটক করা হয়।

সোমবার (০৯ নভেম্বর) সকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮) চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। পরে সেখান থেকে শওকত খান ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার ৩০০ ইয়াবা ও ইয়াবা বিক্রির এক কোটি ১৭ লাখ এক হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button