বিশ্ব

ঐক্যবদ্ধ হয়ে মহামারি মোকাবিলার আহ্বান ডব্লিউএইচও’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বকে আগাম সতর্ক করে পরবর্তী মহামারির জন্য পুরোপুরি প্রস্তুত থাকে আহ্বান জানিয়েছে।

বিশ্ব সংস্থার পক্ষ থেকে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, আমাদের এখন থেকেই পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা অতীতে দেখেছি ভাল স্বাস্থ্য পরিকাঠামো থাকলে খুব সহজেই সার্স এবং কোভিডের মোকাবিলা করা সম্ভব।

ডব্লিউএইচও জানায়, সুস্থ পৃথিবী তখনই সম্ভব যখন প্রতিটি দেশ স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার বিষয়ে নজর দেবে। পাশাপাশি এও জানায়, কোভিড মহামারি আমাদের বুঝিয়ে দিল সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্থায়ীত্বের মূল ভিত্তি হল স্বাস্থ্য।

শুক্রবার ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সংস্থাটির বার্তা, সমস্ত দেশের সম্মিলিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। চলছে চিকিৎসা ও থেরাপি উন্নত করার নিরন্তর গবেষণা। প্রতিটি দেশ যাতে তার চাহিদা মতো ভ্যাকসিন পায় সে বিষয়েও লক্ষ্য রাখা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button