ভূরাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবসে করোনা পরিস্থিতিতে দূরত্ব বজায় রেখে ধানমণ্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (৭ জুন) ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক বলেন, ছয়- দফা বাঙালির স্বাধীনতার সনদ। করোনা ভাইরাস মহামারির কারণে এবার অন্যরকমভাবে তারা দিবসটি পালন করছেন।

এ সময় তিনি আরো বলেন, ঐতিহাসিক ছয় দফার আন্দোলন এখনও আমাদের যে কোনো সংকটকে মোকাবিলা করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করে।

Related Articles

Leave a Reply

Back to top button