বাংলাদেশবিশ্ব

ফোনে কথা বললেন বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। জানান, দুই নেতা ২০ মিনিট কথা বলেন। এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান।

 

Related Articles

Leave a Reply

Back to top button