বাংলাদেশ

ফিলিস্তিন ইস্যু সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি বাংলাদেশের আহ্বান

ফিলিস্তিন ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ মে) ওআইসি’র নির্বাহী কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ওআইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একইসঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button