স্পোর্টেইনমেন্ট

২০ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড(এসএলসি)।

দাসুন শানাকাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি। এশিয়া কাপের দলে জায়গা মিলেছে দলটির অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্দিমাল। এছাড়াও লঙ্কানরা সাতজন পেসার চারজন জেনুইন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে।

এবারের এশিয়া কাপের জন্য দল ঘোষণার নির্ধারিত সময় ছিল ৮ আগস্ট। নির্ধারিত সময়ের আগে দল ঘোষণা করেছিল কেবল ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিয়ে কিছুদিন পর দল দিয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। আর সবশেষ দল হিসেবে দল দিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দল:

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনেথিলেকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবীন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিথা।

Related Articles

Leave a Reply

Back to top button