ফটোসাংবাদিকদের পিপিই দিলো বিএনপি

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছে সংবাদকর্মীরা। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কিছু গণমাধ্যম কর্মী। মৃত্যুও বরণ করেছেন কয়েকজন। তাই মহামারী এই পরিস্থিতিতের গণমাধ্যমকে পিপিই উপহার দিলো বিএনপি।
গণমাধ্যমের ফটোসাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিয়েছে বিএনপি।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ-সম্পাদকের হাতে পিপিই তুলে দেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় এ উপহার দেয়া হয়েছে বলে জানান শামসুদ্দিন দিদার।
এর আগে গত ৭ মে বিএনপি চেয়ারপারনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইলেকট্রনিক্স, প্রিন্ট, রেডিও ও অনলাইন সাংবাদিকদের পিপিই বিতরণ করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের হাতে তুলে দেন এই পিপিই।



