বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ১ লাখ ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় ৭৫ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীকে এ সহায়তা দেওয়া হয়।

এর মধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button