বিশ্ব

প্রত্যাহার হলো ট্রাম্প সমর্থকদের সমাবেশ

যুক্তরাষ্ট্রে মসনদে বসা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে।

দেশটির পাবলিক অ্যাডভোকেট নামে গ্রুপটি জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে। ট্রাম্পপন্থি অন্যান্য গ্রুপের নেতারাও জানান, তারা ওয়াশিংটনে যাচ্ছেন না। খবর বিবিসি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। একই সঙ্গে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস।

বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলার চরম শঙ্কা মাথায় নিয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছিলো ওয়াশিংটন জুড়ে। দেশটির ৫০টি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।

তবে ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা সমাবেশ প্রত্যাহারের বিষয়ে বলেন, ‘কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।’

Related Articles

Leave a Reply

Back to top button