বিশ্ব

পেনসিলভানিয়াতেও ট্রাম্পকে পিছিয়ে এগিয়ে গেলেন বাইডেন

গণনা চলতে থাকা পেনসিলভানিয়া রাজ্যে শুরু থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু হঠাৎ করেই এগিয়ে গেলেন বাইডেন।

মার্কিন গণমাধ্যম তথ্যে দেখা যায়, সেখানে সাড়ে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন তিনি। এ নিয়ে তিনি তিনটি রাজ্যে এগিয়ে থাকলেন।

এই রাজ্যে ইলেকটোরাল ভোট ২০টি।

এরইমধ্যে প্রায় ৬৬ লাখ ভোট গণনা শেষ হয়েছে পেনসিলভানিয়ায়। পোস্টাল ভোট এখনও আসছে। পোস্টাল ভোটগুলো গণনা শুরু হতেই বাইডেন এগিয়ে যাচ্ছেন।

পেনসিলভানিয়া ও জর্জিয়ায় যদি বাইডেন জিতে যান, তাহলে ট্রাম্পের বিদায় নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Back to top button