বিশ্ব

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। সূত্র: জিও টিভি।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে প্রেসিডেন্ট অফিস। তাতে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, ‘বিরোধীদলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন নতুন নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণই ঠিক করবে, তারা কার হাতে দেশের দায়িত্বভার দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্রপতিকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছি। পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ। জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক, তারা কাকে বেছে নিতে চান। বিদেশি ষড়যন্ত্রকে কিছুতেই সফল হতে দেব না আমরা।’

Related Articles

Leave a Reply

Back to top button