স্পোর্টেইনমেন্ট

পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। ৪২ বল খেলে দুটি ৬ এবং ছয়টি ৪ এর মাধ্যমে সর্বোচ্চ ৬৯ রান সংগ্রহ করেন লিটন। অপরদিকে সমান সংখ্যক বল খেলে সাতটি ৪ ও তিনটি ৬ এর সাহায্যে ৬৮ রান সংগ্রহ করেন টাইগার দলপতি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছে নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

 

Related Articles

Leave a Reply

Back to top button