বাংলাদেশ

পাঁচ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত থেকে পাঁচ দিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুবাইয়ের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিমানটি রাত সাড়ে ১১টায় হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে গত ৭ মার্চ বিকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button