ইকোবিজ

পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

পরিবেশ বান্ধব বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

এ অর্থ পরিশোধ করতে বাংলাদেশ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছর সময় পাবে।

শুক্রবার (২ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, এ ঋণের অর্থে বছরে সাড়ে তিন হাজার মেট্রিক টন ই-বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষম একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চারটি যানবাহন পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। যার মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকা থেকে বছরে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের পরিমাণ ১০ লাখ মেট্রিক টন কমানো সম্ভব হবে। এছাড়া বছরে ৪ হাজার ৬০০ গাড়ির ফিটনেস ও অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button