বাংলাদেশ

নির্বাচন করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম নয়, পরিস্থিতি বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ জুন) বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে, এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ।

সিইসি বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছি। যেসব এলাকায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে দিন দিন ইভিএমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিরাও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন।

উল্লেখ্য, জেলার শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন।

Related Articles

Leave a Reply

Back to top button