ভূরাজনীতি

নির্বাচন কমিশনকে বিতর্কিত করছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে ব্রিফিং করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই। আইন অনুযায়ী যথাসময়ে দলের সম্মেলন আর ‘জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button