স্পোর্টেইনমেন্ট

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা দিল বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে মাত্র ১২৭ রান।

বিশ ওভারের খেলায় ৪৪ বলে রানই করতে পারেনি টাইগাররা। ২৮ রানে নেই ৪ উইকেট। শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১২৮ রান।

রোববার আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টায় খেলা শুরু হয়। এশিয়া কাপের চলতি আসরে টাইগারদের এটাই প্রথম ম্যাচ আর আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

Related Articles

Leave a Reply

Back to top button