স্পোর্টেইনমেন্ট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং করেই জয়ের দেখা পেয়েছিল প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে ৩৮ রানের দাপুটে জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরে যায় ৭ উইকেটে। তবে এই ম্যাচ জিতলে টাইগাররা প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিতবে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা দলে আছেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলান, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

বাংলাদেশ দলে আছেন তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button