নায়িকা তামান্না বিয়ে করলেন, ভারতের ছেলেকে

১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ভণ্ড’। নির্মাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন। ওই সিনেমায় জনপ্রিয় নায়ক রুবেলের বিপরীতে অভিষেক হয় নায়িকার তামান্নার। বেশ আলোচনায় ছিলেন তিনি। এরপর সর্বশেষ ২০১৩ সালে ‘পাগল তোর জন্য’ সিনেমায় দেখা যায় এই নায়িকাকে। এরপর থেকেই আর নেই তিনি।
কারণ তিনি এখন সুইডেন প্রবাসী। সিনেমা ছেড়ে সেখানেই স্থায়ী হয়েছেন।
হঠাৎ-ই সুইডেনের স্টকহোম থেকে শনিবার (৪ ডিসেম্বর) দেশের গণমাধ্যমকে তিনি তামান্না জানান, তিনি বিয়ে করেছেন।
তামান্না জানান, গত ২৬ নভেম্বর পারিবারিক আয়োজনে সুইডেনে বিয়ে করেছি। পাত্রের নাম মোহাম্মদ দাইয়া। তিনি ভারতের গুজরাটের মানুষ। তবে থাকেন সুইডেনেই। পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে। দাইয়া আমাকে খুব ভালোভাবে বোঝে, মানুষ হিসেবে আমার প্রতি ভীষণ যত্নশীল, আমার পরিবারের সবার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।’
তামান্না জানান, কয়েক বছর ধরেই তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অন্যদিকে দাইয়ার সঙ্গে বছর দুয়েক আগে তার পরিচয় ঘটে। প্রথম দিকেই দাইয়া ভালোবাসা প্রকাশ করেন। তবে সময় নেন তামান্না। তিনি গত নভেম্বরে রাজি হন এবং কয়েক দিনের মধ্যেই বিয়ের পর্বটা সেরে ফেলেন।



