বাংলাদেশ

নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ দুইজন গ্রেফতার

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের প্রধান নেতা ও আমির  আনিছুর রহমান ওরফে মাহমুদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেই সঙ্গে দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনকেও গ্রেফতার করেছে র‌্যাব।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার (১ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।
খন্দকার মঈন বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ ও আমির এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ বিষয়ক ও উগ্রবাদী বক্তব্য সম্বলিত চাঞ্চল্যকর ভিডিও কন্টেন্ট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button