স্পোর্টেইনমেন্ট

মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার দুই সন্তান, হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মাশরাফি নিজেই তার দুই সন্তানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

করোনা আক্রান্ত ছেলে-মেয়ে দুজনকে নিয়ে মাশরাফির পরিবার ঢাকার বাসায় অবস্থান করছেন। এখানেই তাদের চিকিৎসা চলছে।

এর আগে চলতি বছরের জুন মাসে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি। সেসময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button