ভূরাজনীতি

ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে: হানিফ

ধর্মের নামে দেশজুড়ে বিএনপি জামায়াত, হেফাজতের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার জন্য সরকারের পাশাপাশি নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, আঘাত এসেছে প্রতিঘাত করা হবে কাউকে ছাড় দেয়া হবে না, ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে, রিসোর্টে নারী নিয়ে ধরা পড়েছে হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছেন মামুনুল হক। তাকে রিসোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে হেফাজতের নেতাকর্মীরা যে ভাবে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।

হানিফ ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের মামলা করার নির্দেশ দিয়ে বলেন, হেফাজত বিএনপি জামায়াতের যেসব সন্ত্রাসীরা এসব ভাঙচুর জ্বালাও পোড়াও করেছে তাদের সুনিদিষ্ট নাম ঠিকানা সংগ্রহ, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবারের পরিচয় নিশ্চিত হয়ে আসামি করার পর্রামশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button