বাংলাদেশ

দ্বিতীয় ধাপের ভোট ১৬ জানুয়ারি

আগামী ১৬ জানুয়ারি হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।’

অন্যদিকে প্রথম ধাপের পৌর নির্বাচন ভোট ২৮ ডিসেম্বর।

ইসির তফসিল অনুযায়ী এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর। আর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Back to top button