বাংলাদেশ

দেশের ২০৮ উপজেলা-ইউপিতে চলছে ভোট

দেশের ২০৮ টি ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া  এ ভোটগ্রহণ  চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এরমধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টি বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছে।

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট যানবাহনের ওপরও রয়েছে বিধিনিষেধ।

ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচনী এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button