ভূরাজনীতি

দুপুরে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে দুপুরে বাসায় ফিরবেন। রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আজ বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া। দুপুরেরে পর তিনি ফিরতে পারেন।

দলীর সূত্র জানায়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেগম জিয়াকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার যে অপারেশন করা হয়েছে, সেটা কোনো রোগের নয়। তার শরীরের একটি অংশে অস্বাভাবিকতা থাকায়, সেটা কি তা জানতে বায়োপসি করা হয়েছে। সুতরাং এ অপারেশনের পরে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

অপারেশনের পর পরিবারের সদস্যদের মধ্যে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়ম করে হাসপাতালে দেখতে যান।

দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চারবার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button