বাংলাদেশ

বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগ

বিএনপির মিছিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার বিকালে নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে তার গাড়িতে এই হামলা হয় বলে অবসরপ্রাপ্ত এই বিচারকের দেহরক্ষী পুলিশকে জানিয়েছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, গাড়িতে হামলা হয়েছে বলে উনার গানম্যান পল্টন থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছেন। উনি একটা প্রোগ্রামে গিয়েছেন, সেখান থেকে ফিরলেই আমরা অভিযোগ নিয়ে ব্যবস্থা নেব।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, ওনার গানম্যান রফিক থানায় এসে জানিয়েছে, একটি মিছিল থেকে তাদের গাড়িতে হামলা হয়েছে। উনি একটা প্রোগ্রামে আছেন। সেখান থেকে থানায় আসার কথা রয়েছে তার।

রফিক পুলিশকে বলেছেন, বিকাল ৪টা থেকে সোয়া ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। বিএনপির একটি মিছিল থেকে এ হামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button