বাংলাদেশভূরাজনীতি

দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নে দায়ী অনুপ্রবেশকারীরা: কাদের

দুঃসময়ে পরীক্ষিত নেতাকর্মীরা কখনও দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করে না। ‘অনুপ্রবেশকারীরা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী-এমনটাই জানালেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ আগস্ট) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপ-কমিটির কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (সেবা) অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলমের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি দেখা গেছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী। দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা দলকে ধরে রাখে। তিনি বলেন, সুসময়ের বসন্তের কোকিলেরা দুঃসময়ে থাকে না। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলবো, দলের কোনও স্তরে, কোনোভাবেই অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সঙ্কটের শুরু থেকে সরকারের পাশাপাশি দলীয় প্রধানের নির্দেশ বাংলাদেশ আওয়ামী লীগ মানবিক সহায়তা নিয়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপ-কমিটির উদ্যোগ আজ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমও প্রশংসার দাবি রাখে।

ওবায়দুল কাদের বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ও চিকিত্সা সেবার সুযোগ দিন দিন বাড়ছে। দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিত্সা হচ্ছে। চিকিত্সা ক্ষেত্রে আমাদের বিদেশমুখিতা কমিয়ে আনতেে হবে।

তিনি বলেন, তবে একথা সত্য যে, এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button