বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় লুটপাট-সহিংসতায় নিহত বেড়ে ৭২

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা জেলে যাওয়ার জের ধরে দেশটিতে ব্যাপক লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে।

এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। এর মধ্যে ১০ জন পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার রাতে সোয়েটো শহরের একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এই ঘটনা ঘটে।

গত এক সপ্তাহ ধরেই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে সহিংসতার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী।

দক্ষিণ আফ্রিকার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দাঙ্গা উস্কে দেয়ার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে চিহ্নিত করেছে তারা। এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়। তারপর থেকেই সহিংসতা ও লুটপাটের ঘটনার সূত্রপাত।

তবে এখনও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী নসিভিওয়ে মাপিসা-নাকাকুলা।

আদালতের নির্দেশে গত সপ্তাহ থেকে ১৫ মাসের কারাভোগ শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

Related Articles

Leave a Reply

Back to top button