বাংলাদেশ
দাম কমালো এলপি গ্যাসের

লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সিলিন্ডার প্রতি ৮৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি।
১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে, নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার বিইআরসি নতুন এই দাম নির্ধারণ করেন। যা নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা। অন্যদিক যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ৪ নভেম্বর এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছায়।



