
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
শনিবার, প্রতিমন্ত্রী কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন রবিবার (২১ মার্চ) পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।
রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।



