বাংলাদেশ

তিন মিশনকে, বাংলাদেশিদের সেবা দিতে প্রস্তুত থাকার নির্দেশ

পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে ইউ‌ক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে দেশ‌টি‌তে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলডোভা, যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মিশনগুলো।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন, সেজন্য দূতাবাস কর্মকর্তাদের নাম্বারও দেওয়া হয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য; অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস

ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান, মোবাইল নাম্বার: +43 688 60344492

এসিও জুবায়দুল এইচ চৌধুরী, মোবাইল নাম্বার: +43 688 60603068

রোমানিয়া এবং মালদোভার জন্য; রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট

মীর মেহেদী হাসান, +40 (742) 553 809, (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+40 (742) 553 809

পোল্যান্ডের জন্য: পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ:

মো. মাসুদুর রহমান, মোবাইল নাম্বার: +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২

মো. মাহবুবুর রহমান, মোবাইল নাম্বার: +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩

এমএসটি ফারহানা ইয়াসমিন, মোবাইল নাম্বার: +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১

বিল্লাল হোসেন, মোবাইল নাম্বার: +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫

মো. রব্বানী, মোবাইল নাম্বার: +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩

Related Articles

Leave a Reply

Back to top button