অন্য খবর

তামিল সুপারস্টার বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শোনা গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা।

নাম ‘বিস্ট’। এটি তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন সিনেমা। যা মুক্তি পেয়েছে গত ১৩ এপ্রিল।

সুপাস্টার বিজয় থেলাপাতি অভিনিত ‘বিস্ট’ সিনেমাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্পে দেখা যায়, একটি শপিং মল হাইজ্যাক করে জঙ্গিরা।

ঘটনাক্রমে মলের ভেতরে থাকেন বিজয়। এরপর কীভাবে তিনি সেখান থেকে সবাইকে উদ্ধার করেন, ওই ঘটনাই উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে।

সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “বিস্ট”-এর একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে। সেই দৃশ্যেই দেখা যাচ্ছে, মাইক্রোফোনের সামনে বসে আছেন বিজয়। নিজেকে বাংলাদেশি দাবি করে জঙ্গি ও ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের জঙ্গি হামলার উল্লেখ করে “জয় বাংলা” স্লোগানটি উচ্চারণ করেন।

তবে পরক্ষণেই বোঝা যায়, বিজয় আসলে জঙ্গিদের বিভ্রমে ফেলার জন্যই এমনটা করেছেন। আদতে তো তিনি ভারতেরই নাগরিক এবং সেখানকার স্পাই এজেন্ট।

মুক্তি আগে থেকেই আলোচিত এই সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘‘র’’ -এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে বিজয়কে। যদিও বাংলাদেশি নয়, চলচ্চিত্রে ভারতের নাগরিক হিসেবেই দেখা যাবে তাকে।

নেলসন নির্মিত ‘বিস্ট’ সিনেমাটিতে বিজয়ের বিপরীতে আছেন পূজা হেগড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button