বিশ্ব

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলে শনিবার (১৭ সেপ্টেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। খবর: এএফপির।

ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার ছিলো বলে জানিয়েছে, মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস।

সংস্থাটি জানায়, উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button