ঢাকা ১৮ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুরু: জাহাঙ্গীর

বিএনপির মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ঢাকা ১৮ উপ নির্বাচন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে ।
শুক্রবার (২৩ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ নিয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগ শুরু করেন।
এ সময়, এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল, আছে এবং ১২ নভেম্বর নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো। ঢাকা ১৮ আসন থেকে বেগম খালেদা জিয়ার বিজয় শুরু হবে।
তিনি বলেন, এ সরকারকে জনগণ আর ক্ষমতায় চায় না। দেশ দুর্নীতি ও সন্ত্রাসীদের আশ্রয়ে এ পরিণত হয়েছে। জনগণ সরকারের বিরুদ্ধে সুযোগ পেলে রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে বিজয়ী করবে। জনগণ বেগম খালেদা জিয়ার পাশে আছে। আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করবো।



