বাংলাদেশ
ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন, আগামী ২৫ জানুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আমন্ত্রণে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা সফরকালে ২৬ জানুয়ারি প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার মন্ত্রী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সেসঙ্গে তার সফর সূচিতে আরো রয়েছে বাংলাদেশের বিদেশি শ্রমিক সংস্থার একটি অধিবেশনে যোগ দেয়া, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও ঢাকায় মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজে যোগ দেবেন।



