মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

নারায়ণগঞ্জ শহরে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণের ঘটনায় সবমিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আড়াইটার দিকে মারা যান শামীম হাসান (৪৫) রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে জুলহাস ও মো. আলী মাস্টার (৫৫) নামে আরও দুই জন মারা যান।
নিহতরা হলেন- মৃত ব্যক্তিরা হলেন- সাব্বির (২২), দেলোয়ার হোসেন (৪৫), জুয়েল (৭), জামাল (৪০), রাসেল (৩০), জুবায়ের (১৪), রিফাত (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন (৩৭), নয়ন (২৭), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৫), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারি (৭২), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৬২), মালেক (৬০), মিজান (৪০), নাদিম আহমেদ (৪০), শামীম হাসান (৪৫) ও জুলহাস।
বার্ন ইনস্টিটিউটে বাকি ১৪ জন, যারা মৃত্যুর সাথে লড়ছেন তাদের সবার অবস্থা সংকটাপন্ন। প্রত্যেকেরই শ্বাসনালি, মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এদের মধ্যে ৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান হাসপাতালটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।



