বাংলাদেশ

ঢাকার আশপাশে হবে আরও ৪ বাস টার্মিনাল

ঢাকার আশপাশে আরও ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির গঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল ও ডিপোর জন্য প্রস্তাবিত ১০টি স্থানের মধ্যে একটি সাভারের ‘বাটুলিয়া’ এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তারা।

তারা জানান, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সাভারের বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর এ হবে বাস টার্মিনাল ।

বলেন, ‘অচিরেই হেমায়তপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন করা হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটা শৃঙ্খলায় আসবে।’

Related Articles

Leave a Reply

Back to top button