ডেটিংয়ের জন্য ভারতীয় ছেলে পছন্দ নয় : শ্রীলেখা

ডেটিংয়ের জন্য কেমন ছেলে পছন্দ আর কোন ধরনের ছেলে একদমই অপছন্দ তা সোস্যাল মিডিয়ায় জানালেন পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র । সঙ্গে ডেটিং সেশনের পোস্টও করলেন সোস্যাল মিডিয়ায়।
এক পোস্টে শ্রীলেখা নিজেই জানিয়েছেন ডেটিংয়ের জন্য তাঁর ভারতীয় ছেলে একদম পছন্দ নয়। তার মতে, ভারতীয় ছেলেরা হট নয় তাই তারা ডেটিংয়ের জন্য একদম উপযুক্ত নয়। ফলে কাজের সঙ্গেই ডেটিং করতে ভালবাসেন তিনি। শ্রীলেখার এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে তৈরি করেছে বিরুপ প্রতিক্রিয়া।
এরই মধ্যে শ্রীলেখার পোস্ট ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেন হরহামেশাই।
মঙ্গলবার নিজের ছবির ’বেটার হাফ’ এর মিউজিক রেকর্ডিংয়ের কাজে স্টুডিওতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখান থেকেই একটি ছোট লাইভ করেন তিনি। কাজের কথা প্রসঙ্গেই মজা করে ওই মন্তব্য করেন অভিনেত্রী।



