স্পোর্টেইনমেন্ট

ম্যারাডোনার মৃত্যুতে মিরপুরে ক্রিকেটারদের শ্রদ্ধা

ম্যারাডোনার মৃত্যুর শোক ছুঁয়েছে বিশ্বের সব মানুষকে। এ কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। পাশাপাশি চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যারাডোনার স্মরণে পালন করা হলো এক মিনিট নীরবতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচের পর মাঠে যখন দুই ম্যাচের চার দল উপস্থিত, তখন নীরবতা পালনের সিদ্ধান্ত নেয় বিসিবি। জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ম্যারাডোনার স্মরণে নীরবতা পালন করেন। তখন ভিন্ন আরেক সারিতে গ্রাউন্ডস স্টাফরাও দাঁড়ান নীরবতা পালনে। প্রেসিডেন্টস বক্সে উপস্থিত বিসিবি কর্তাব্যক্তিরাও এতে অংশ নেন।

এসময় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বিসিবি ও টি-স্পোর্টসের সৌজন্যে ম্যারাডোনাকে ট্রিবিউট জানিয়ে ছোট ভিডিও ক্লিপ দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button