ভূরাজনীতি

মাহিয়া মাহির মনোনয়ন ইস্যুতে যা বললেন কাদের

উপনির্বাচনে অভিনেত্রী মাহিয়া মাহির, নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম কেনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তার বাড়ি সেখানে।’

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন মাহি? জবাবে ওবায়দুল কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেয়া হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button