বাংলাদেশ

ওসি প্রদীপসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও ২ মামলা

মুছা আকবর (৩৫) ও সাহাব উদ্দিন ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৫৩ জনের বিরুদ্ধে একদিনে আরও দুটি মামলা আবেদন করা হয়েছে।

বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে এই দুই মামলার আবেদন করা হয়।

নিহত মুছা আকবরের স্ত্রী শাহেনা আকতার ও সাহাব উদ্দীনের বড় ভাই হাফেজ আহামদ বাদী হয়ে এই দুই মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, একটি মামলায় হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে প্রধান ও প্রদীপ কুমার দাশকে ২নং এবং অন্য মামলায় এসআই দীপক বিশ্বাসকে প্রধান এবং ওসি প্রদীপকে ৩নং আসামি করে ২৭ জন ও অন্য মামলায় ২৬ জনকে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button