বিশ্ব

ট্রাম্পকে গ্রেফতারের আদেশ দিল ইরাকের আদালত

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত৷

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত৷

গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান।

ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা। যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল৷

ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত। এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেহায় দেওয়া হবে না বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button