বাংলাদেশ

মঙ্গলবার ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

আগামী মঙ্গলবার  চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশ সফরে আসছেন।  সকালে ঢাকা সফরে এসে বিকেলে চলে যাবেন তিনি। এসময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার নিশ্চিত করেছেন।

গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের একেবারে আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, এ সফর অনেকটাই রুটিনমাফিক। অনেক দিন ধরে এটা আটকে ছিল। চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় কোভিডের টিকা নিয়ে সহযোগিতার বার্তা থাকতে পারে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এমনিতেই যথেষ্ট নিবিড়। তবে এ সফরে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button